News71.com
 Bangladesh
 13 Jan 21, 10:35 PM
 242           
 0
 13 Jan 21, 10:35 PM

পুলিশ বাহিনীতে মাদকসেবীদের জায়গা হবে নাঃ ডিএমপি কমিশনার

পুলিশ বাহিনীতে মাদকসেবীদের জায়গা হবে নাঃ ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ পুলিশ বাহিনীতে মাদকসেবীদের কোনো জায়গা হবে না জানিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডিএমপি কমিশনার বলেন, মাদক নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর হতে হবে। মাদক শুধু উদ্ধার করলে হবে না, এর রুট পর্যন্ত যেতে হবে। প্রযুক্তিগত পদ্ধতি প্রয়োগের পাশাপাশি ম্যানুয়েল সোর্স নিয়োগের মাধ্যমে বস্তিগুলো মাদকমুক্ত করত হবে।

মাদকসেবীদের চিহ্নিত করে তাদের মা-বাবা, অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে। তারা যেন সুপথে ফিরে আসতে পারে তার জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। এর মাধ্যমে প্রচুর তথ্য পাওয়া যায়, যা সমাজে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন