News71.com
 Bangladesh
 13 Jan 21, 10:50 AM
 290           
 0
 13 Jan 21, 10:50 AM

'বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিলঃ তথ্যমন্ত্রী

'বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিলঃ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলচ্চিত্রটির জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি এ মন্তব্য করেন। তখন তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় সবসময় তাদের শিল্পীদের সঙ্গে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন