
নিউজ ডেস্কঃ রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী আনুশকা নূর আমিনকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া দিহানের কলাবাগান বাসার দারোয়ান দুলালকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকের একদিন পর মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত আটটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে সোমবার দুপুরে কলাবাগানের ডলফিন রোড থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. সাজ্জাদুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শী হিসেবে দারোয়ানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরে জানানো হবে। এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী দুয়েক দিনের মধ্যে দিহানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিহানের বাসার দারোয়ান দুলাল ঘটনার দিনের যে বর্ণনা দিয়েছেন, এর সঙ্গে দিহানের দেওয়া বর্ণনার অনেকটাই মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।