News71.com
 Bangladesh
 12 Jan 21, 09:14 PM
 354           
 0
 12 Jan 21, 09:14 PM

অ্যাপ আধুনিকায়নে ৯০ কোটি টাকা চাইল স্বাস্থ্য অধিদপ্তর॥

অ্যাপ আধুনিকায়নে ৯০ কোটি টাকা চাইল স্বাস্থ্য অধিদপ্তর॥

নিউজ ডেস্কঃ টিকার নিবন্ধন অ্যাপ বানানোর খবর নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। সংবাদমাধ্যমের এক রিপোর্টে বলা হয়েছে, এই অ্যাপ তৈরিতে খরচ হচ্ছে ৯০ কোটি টাকা। এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সংবাদমাধ্যমগুলো। চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে আসছে করোনার টিকা। সেই টিকা কিভাবে প্রয়োগ করা হবে তার একটি গাইড লাইনও ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর থেকে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে হবে। সংবাদমাধ্যমের এক রিপোর্ট বলছে, এ অ্যাপ বানাতে খরচ হচ্ছে ৯০ কোটি টাকা। দেশের সব মানুষ এ অ্যাপ ব্যবহার করতে পারবে না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এ টাকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পুরনো অ্যাপ আধুনিকরণ করতে এত টাকা খরচ নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। আর তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, একটি অ্যাপ তৈরিতে এত খরচের প্রয়োজন নেই। তারপরও সংশ্লিষ্টদের বিষয়টি পরিষ্কার করার পরামর্শ তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন