
নিউজ ডেস্কঃ ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।