News71.com
 Bangladesh
 12 Jan 21, 06:27 PM
 202           
 0
 12 Jan 21, 06:27 PM

সরকারি কেনাকাটায় টিমওয়ার্ক দুর্নীতি হয়, তবে ব্যক্তিগত দুর্নীতি বেশিঃ পরিকল্পনামন্ত্রী

সরকারি কেনাকাটায় টিমওয়ার্ক দুর্নীতি হয়, তবে ব্যক্তিগত দুর্নীতি বেশিঃ পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রকল্পের কেনাকাটায় টিমওয়ার্ক দুর্নীতি হয় এটা আমার ধারণা, তবে ব্যক্তিগত দুর্নীতি বেশি হয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১২ জানুয়ারি) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের খসড়া রূপরেখা চূড়ান্তকরণ’ কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকার যে অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের চারপাশে সবাই দুর্নীতি এড়িয়ে চলেন। কেউ ব্যক্তিগতভাবে দুর্নীতি করে প্রমাণিত হলে আমরা আইনিভাবে মোকাবিলা করবো। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো।’

দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটা বিষয় বলতে চাই না তবুও বলতে হয়। যেখানে যায় সাধারণ মানুষ প্রকল্পের বিষয়ে জানতে চায়। পকেট মার ও দুর্নীতি একটি ক্রিমিনাল বিষয়। এটা নিয়ে ডিসকাস করা সেমিনার করার কোনো মানে হয় না। আমি যে টকশোতে যাই যে সেমিনারে সেখানে ঘুরে ফিরে দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়। আমি তাদের বলি দুর্নীতি নিয়ে গবেষণার কিছু নাই , ডিসকাস করারও কিছু নাই। কিছু খাতে দুর্নীতি হচ্ছে অবশ্যই হচ্ছে। তাদের কাছে দুর্নীতি করার ব্যবস্থাও আছে। দুর্নীতির নিশ্চয় একটা ভিত্তি আছে তা না হলে এটা নিয়ে এতো আলোচনা কেন হবে। দুর্নীতি নিয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন