News71.com
 Bangladesh
 12 Jan 21, 11:04 AM
 251           
 0
 12 Jan 21, 11:04 AM

বন্দিদের করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া চলছেঃ আইজি প্রিজন

বন্দিদের করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া চলছেঃ আইজি প্রিজন

নিউজ ডেস্কঃ সারাদেশে ৬৮টি কারাগারে সকল বন্দিকে করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ করছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর বলছে সরকারের নিয়ম মেনেই সব কাজ করা হবে। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভাইরাসের টিকা চলতি জানুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে আসবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা সাংবাদিকদের জানান। সোমবার (১১ জানুয়ারি) আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন গণমাধ্যমকে জানান, সারা দেশে ৬৮টি কারাগারে আনুমানিক ৮৪ থেকে ৮৫ হাজার বন্দি আছে। প্রতিদিনই সংখ্যা আপ ডাউন হয়। তিনি আরো জানান, সরকার যেহেতু সকলের জন্য ধাপে ধাপে করোনার টিকা ব্যবস্থা করছে। বন্দিদের কীভাবে করোনা টিকা দেওয়া যায় এ বিষয় নিয়ে কারা অধিদপ্তর মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন