News71.com
 Bangladesh
 11 Jan 21, 08:56 PM
 274           
 0
 11 Jan 21, 08:56 PM

স্বাধীনতার পর দেশে রক্ষীবাহিনী করার প্রয়োজন ছিল॥কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

স্বাধীনতার পর দেশে রক্ষীবাহিনী করার প্রয়োজন ছিল॥কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর দেশে জাতীয় রক্ষীবাহিনীর মত একটি সুশৃঙ্খল বাহিনী গঠনের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সাথে এমন একটি বাহিনী পৃথিবীর সবদেশেই থাকে। এখন যেমন আমাদের র‌্যাব আছে। রক্ষীবাহিনীর যৌক্তিকতা নিয়ে অনেক প্রশ্ন এসেছে। তবে ক্ষমতা স্থায়ী করার জন্য রক্ষীবাহিনী করা হয়েছিল এটা সঠিক নয়। আজ সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল মুক্তিবাহিনীর বেসামরিক প্রধান এবং রক্ষীবাহিনীর উপ-পরিচালক আনোয়ার উল আলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহ গবেষণা ফাউন্ডেশন ও শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর, টাঙ্গাইল যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে।


অনুষ্ঠানে শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক গবেষক ড. মাহবুব সাদিক, সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ এর মহাসচিব হারুন হাবিব, ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এবং টাঙ্গাইল জেলা সমিতির মহাসচিব মনছুরুল আলম হীরা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন লেখক ও গবেষক সাকী আনোয়ার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রক্ষীবাহিনী গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এখন ধর্মান্ধরা যা করছে, সেসময় কিছু কিছু বিভ্রান্ত বামপন্থী জঙ্গিবাদী কাজে লিপ্ত ছিল। তারা পাটের গুদাম পুড়িয়ে, রেললাইনে আগুন দিয়ে, মওলানা ভাসানী 'হক কথা' বের করে প্রথম সংখ্যাতেই ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, মিথ্যাচার করতে থাকলেন। জাসদের 'গণকণ্ঠ' কত যে মিথ্যাচার করেছে তার শেষ নাই। এই প্রেক্ষিতে বঙ্গবন্ধুকে রক্ষীবাহিনী করতে হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন