News71.com
 Bangladesh
 11 Jan 21, 07:53 PM
 254           
 0
 11 Jan 21, 07:53 PM

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করবে মেয়র তাপস

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করবে মেয়র তাপস

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। সোমবার (১১ জানুয়ারি) রাজধানী কমলাপুর টিটিপাড়া সায়েদাবাদ গোপীবাগ সহ বিভিন্ন এলাকার বক্স কালভার্ট এর ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

এ সময় দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন। এই অভিযোগ তার নিজের নয় বলেও জানান তাপস। সাবেক মেয়রের এমন বিষোদগার ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন তাপস।

দীর্ঘদিন ধরে বক্স কালভার্ট এর ময়লা আবর্জনা পরিষ্কার কাজ বন্ধ ছিল এমন অভিযোগ করে তিনি বলেন, ওয়াসার কাছ থেকে যেসব যন্ত্রপাতি তারা বুঝে পেয়েছেন সেগুলোর বেশিরভাগই অচল। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরবাসী সুফল পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন