News71.com
 Bangladesh
 11 Jan 21, 07:48 PM
 228           
 0
 11 Jan 21, 07:48 PM

বঙ্গবন্ধু ফিরে না এলে স্বাধীনতা হুমকির মুখে পড়তোঃ আমির হোসেন আমু

বঙ্গবন্ধু ফিরে না এলে স্বাধীনতা হুমকির মুখে পড়তোঃ আমির হোসেন আমু

 

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে না আসলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্থিতিশীলতা লাভ করে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৪ দলের ভার্চ্যুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু আরো বলেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের হাতে থাকা অস্ত্র সমর্পণ, মিত্র বাহিনীর সদস্যদের ভারতে ফেরত পাঠানো অসম্ভব হয়ে পড়তো। বঙ্গবন্ধু দেশে ফিরে আসার কারণেই স্বাধীন রাষ্ট্রের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি আদায় দ্রুত সম্ভব হয়েছে। ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ যখন উন্নয়ন ও অগ্রযাত্রার মহাসড়কে, তখন আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশবিরোধী নানা ষড়যন্ত্রে  লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন