News71.com
 Bangladesh
 11 Jan 21, 07:42 PM
 189           
 0
 11 Jan 21, 07:42 PM

এমডি পদের জন্য পদ্মাসেতু নির্মাণে বাধা দেয়া দুর্ভাগ্যজনকঃ প্রধানমন্ত্রী

এমডি পদের জন্য পদ্মাসেতু নির্মাণে বাধা দেয়া দুর্ভাগ্যজনকঃ প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ এমডি পদের জন্য পদ্মাসেতু নির্মাণে বাধা দেয়া দুর্ভাগ্যজনক একটি বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ জানয়ারি) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশেরই কিছু স্বনামধন্য মানুষ।

এটা দুর্ভাগ্যের বিষয়, সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে এত বড় প্রকল্প নিয়ে, সার্বিক উন্নয়নের বিরাট সুযোগ সৃষ্টিতে বাধা দেয়া হয়েছিলো। একটা আঘাত এলে মানুষ নতুন কিছু শেখে। সরকারও তাই করেছিলো সে সময়। শত বাধা উপেক্ষা করে এটা আমরা বাস্তবায়ন করেছি৷ আত্মমর্যাদা নিয়েই এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণকে ধন্যবাদ আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য। করোনার কারণে মুজিববর্ষের অনুষ্ঠান ঘটা করে আয়োজন করা সম্ভব হয়নি। তিনি বলেন, এখন আর বাংলাদেশকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন