
নিউজ ডেস্কঃ "লিজকৃত জমি সাব-লিজ দেয়া যাবে না, কিংবা জমির শ্রেণি/আকার/প্রকার কোনরূপ পরিবর্তন করা যাবে না" মর্মে অনুচ্ছেদ যুক্ত করে গত ৩ ডিসেম্বর ২০১৯ তারিখে জারিকৃত “অর্পিত সম্পত্তির অস্থায়ী ইজারার সালামির হার পুনঃনির্ধারণ” বিষয়ক পরিপত্রের কিছু সংশোধন করে ৬ জানুয়ারি আরেকটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এছাড়া, ২০১৯ সালে জারিকৃত পরিপত্রে উল্লিখিত অনুচ্ছেদ-৫ প্রতিস্থাপনের কথাও বলা হয়েছে সংশোধনী পরিপত্রে। সোমবার ভুমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।