News71.com
 Bangladesh
 11 Jan 21, 07:04 PM
 179           
 0
 11 Jan 21, 07:04 PM

নওগাঁয় ধর্ষণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা॥ গ্রেফতার ২ জন

নওগাঁয় ধর্ষণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা॥ গ্রেফতার ২ জন

নিউজ ডেস্কঃ নওগাঁর রাণীনগরে বিধবাকে ধর্ষণের অভিযোগে ইমামসহ স্থানীয় ৭ জন মাতাব্বরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজন মাতব্বরকে গ্রেফতার করেছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের মৃত শাহাদ আলীর ছেলে জাকারুল ইসলাম জাকির স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। এরইমধ্যে ওই এলাকার এক বিধাবকে (৪০) বিবাহের প্রস্তাব দিলে বিধবা প্রস্তাব প্রত্যাখান করে। এরপর গত বছরের ১০ নভেম্বর রাতে বিধবার বাড়িতে ঢুকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার কয়েকদিন পর আবারো ওই বিধবার ঘরে ঢুকলে বিধবা জাকিরুলকে বিয়ের চাপ দেয়।

পরে বিয়ে করবেনা জানিয়ে বিধবাকে মারধর করে চলে যায় জাকির। কিছুদিন পর বিষয়টি গ্রামে জানাজানি হলে ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য মাতাব্বররা সালিশ বসিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে ওই ইমামের। এরপর বিধবাকে কোনো টাকা না দিয়ে ঘটনা কাউকে না বলতে চাপ দেয় মাতাব্বররা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন