News71.com
 Bangladesh
 11 Jan 21, 07:03 PM
 221           
 0
 11 Jan 21, 07:03 PM

নারায়ণগঞ্জের সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা॥

নারায়ণগঞ্জের সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা॥

নিউজ ডেস্কঃ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধের দায়ে নারায়ণগঞ্জে সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় সুগন্ধা বেকারির কারখানায় এ অভিযান চালালো হয়। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যাতিস্বর পাল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, সদর উপজেলা খাদ্য পরিদর্শক শাহজাহান হালদার প্রমুখ। খাদ্য অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা আমিনুল ইসলাম সুমন জানান, কারখানায় অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, খাবার তৈরিতে রঙ ও ক্যামিকেল মিশ্রণের দায়ে সুগন্ধার বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন