News71.com
 Bangladesh
 11 Jan 21, 09:53 AM
 254           
 0
 11 Jan 21, 09:53 AM

রাজধানীতে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

রাজধানীতে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরখান এলাকা থেকে আনুমানিক ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ সজীব ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

রবিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টা দিকে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাসায় অভিযান চালিয়ে প্রায় ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই গাঁজা গাছসহ সজীবকে আটক করা হয়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন