News71.com
 Bangladesh
 11 Jan 21, 09:49 AM
 218           
 0
 11 Jan 21, 09:49 AM

দেশে করোনা টিকা আসছে ২৬ জানুয়ারি

দেশে করোনা টিকা আসছে ২৬ জানুয়ারি

নিউজ ডেস্কঃ অবশেষে আগামী ২৬ জানুয়ারি করোনাভাইরাসের টিকা আসছে বাংলাদেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র গতকাল রবিবার রাতে এ তথ্য জানিয়েছে। তবে আরেকটি সূত্র বলছে, আগামী ২০ থেকে ২৫ জানুয়ারির ভেতরও টিকার একটি লট চলে আসতে পারে।

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ‘কোভিশিল্ড’ দেশে আসবে দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। এরই মধ্যে এই টিকা সংরক্ষণ ও পরিবহনের সার্বিক ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। প্রথম পর্যায়ে ৬০ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে ৫০ লাখ সরকারিভাবে এবং ১০ লাখ ডোজ বেক্সিমকোর নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেট মার্কেটিংয়ের জন্য।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডাক্তার শামসুল হক গত রাতে বলেন, ‘আজই জানানো হয়েছে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে টিকা আসবে। সেটা হয়তো ২৬ তারিখে ফিক্সড হতে পারে মন্ত্রণালয় পর্যায় থেকে।’ টিকা আসার বিষয়টি নিয়ে আজ সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন