News71.com
 Bangladesh
 11 Jan 21, 09:46 AM
 200           
 0
 11 Jan 21, 09:46 AM

মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী ‘ধর্ষণ ও হত্যা’, ডিএনএ পরীক্ষার অনুমতি আদালতের

মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী ‘ধর্ষণ ও হত্যা’, ডিএনএ পরীক্ষার অনুমতি আদালতের

নিউজ ডেস্কঃ রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী (১৭) ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।

আজ রবিবার মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসামির ডিএনএ ও জব্দ আলামত পরীক্ষার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা আদেশ দেন।

গত ৭ জানুয়ারি দিনগত রাতে নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ২ ধারায় ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়। মামলার একমাত্র আসামিকে সেদিন রাতেই গ্রেপ্তার করা হয়।

পরদিন তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সে অনুযায়ী আসামি দিহান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে একই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন