News71.com
 Bangladesh
 10 Jan 21, 08:00 PM
 255           
 0
 10 Jan 21, 08:00 PM

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার পরিচয় দিতে হবেঃ প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার পরিচয় দিতে হবেঃ প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্কঃ অপ্রয়োজনীয়ভাবে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকার জন্য প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

আজ রবিবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ডিসেম্বর ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, “প্রকল্প পরিচালকদের কাছ থেকে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠা প্রত্যাশা করি। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। অপ্রয়োজনীয়ভাবে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকতে হবে। প্রকল্পের কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়া ছাড়া অর্থ পরিশোধ করলে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নিতে হবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন