News71.com
 Bangladesh
 10 Jan 21, 07:35 PM
 280           
 0
 10 Jan 21, 07:35 PM

লালমনিরহাটে চার ভারতীয় চোরাকারবারি আটক

লালমনিরহাটে চার ভারতীয় চোরাকারবারি আটক

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচজন চোরাকারবারিকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় মোট ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এরমধ্যে চারজন ভারতীয় নাগরিক ও দুজন বাংলাদেশি।

আটককৃতদের রবিবার দুপুরের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার উপজেলার ভুটিয়া মঙ্গল এলাকায় ১৫বিজিবির দইখাওয়া বিওপির সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কোচবিহার জেলার শিতলকুচি থানার গিতালদহ বড় মরিচা গ্রামের জাহেদুল ইসলামের পুত্র আমির হোসেন বুলেট(২০), ওই এলাকার ইনছার আলীর পুত্র জয়নাল(৪৫), মজিবুর মিয়ার পুত্র আলমগীর হোসেন(২০), তৈয়ব আলীর পুত্র রেজাউল মিয়া রোহান(২০) ও হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের রেজাউল করিম(২৫)।

জানা গেছে, শনিবার ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে পৌঁছে দিয়ে দিয়ে চোরাকারবারিরা উপজেলার ভুটিয়া মঙ্গল এলাকার আমির হোসেন বাড়িতে অবস্থান করে। খবর পেয়ে ১৫ বিজিবির দইখাওয়া বিওপির সদস্যরা তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন