
নিউজ ডেস্কঃ রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়াই সবার সম্মিলিত লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পরিষদের সঙ্গে সাক্ষাৎ এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাই। সংগঠনটি ঢাকা শহরের সব রিপোর্টারদের একটি সংগঠন। এখানে কোনো রাজনৈতিক বিভাজন নেই, এটি সবচেয়ে বড় কথা। সাংবাদিকদের বহু সংগঠনের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন আছে, কিন্তু এ সংগঠনে সেটি হয়নি। আশা করছি কখনো হবেও না।