
নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দার শাখার সদস্যরা। রোববার (১০ জানুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (৯ জানুয়ারি) রাত ৮টার বিমানবন্দর রেলস্টেশন এলাকা অভিযান চালিয়ে মাদককারবারি মো. মতিউর রহমান (২৮), মো. আরিফ বেপারী (৩০), শিউলী বেগম ওরফে শিল্পী (৪০), আরিফা (২৫) ও শারমিন (৩০)। অভিযানে মাদককারবারিদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার মাদককারবারিরা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মাদককারবারিদের কাছ থেকে এসব গাঁজা সংগ্রহ করে কৌশলে তা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ তরে আসছিলেন। গ্রেফতার মাদককারবারিরা এসব গাঁজা পরিবহনের জন্য কখনও ট্রেন কখনও বাস, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসে পরিবহন করতেন।