News71.com
 Bangladesh
 10 Jan 21, 07:30 PM
 192           
 0
 10 Jan 21, 07:30 PM

রোহিঙ্গা ফেরাতে সরকার এখনও চালকের আসনেঃ পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ফেরাতে সরকার এখনও চালকের আসনেঃ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা আসার পর থেকে তাদের ফেরাতে সরকারের যেসব উদ্যোগ তা ইতিহাস সৃষ্টি করেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ফেরাতে সেই থেকে এখনও সরকারের পররাষ্ট্রনীতি চালকের আসনে। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশাবাদী রোহিঙ্গাদের তারা ফেরত নেবে। রোববার (১০ জানুয়ারি) বেলা ২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলামের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন