
নিউজ ডেস্কঃ মধ্যরাত থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। এ ছাড়া নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পড়তে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। রোববার (১০ জানুয়ারি) সকালে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে।
অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলা হয়েছে ওই বুলেটিনে।এদিকে, চলতি সপ্তাহের মাঝামাঝি সারাদেশে শীত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কমবে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের বার্তায়।