News71.com
 Bangladesh
 10 Jan 21, 12:47 PM
 241           
 0
 10 Jan 21, 12:47 PM

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার প্রেমিক

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার প্রেমিক

নিউজ ডেস্কঃ পাবনার ভাঙ্গুড়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আজিজুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার রাত ১০টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় এই ঘটনা ঘটে। ধৃত আজিজুল ইসলাম ভাঙ্গুড়া সরকারি মডেল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের মিজান উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ভাঙ্গুড়া পৌর শহরের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। এ অবস্থায় প্রায় ছয় মাস আগে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক কলেজছাত্রীর সঙ্গে আজিজুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমের সূত্র ধরে আজিজুল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লায় ওই কলেজছাত্রীর বাড়িতে দেখা করতে যায়। এসময় ওই কলেজছাত্রীর বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করলে স্থানীয় বাসিন্দারা এসে আজিজুলকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। থানা পুলিশের তত্ত্বাবধানে আজিজুলের সেখানে চিকিৎসা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন