News71.com
 Bangladesh
 09 Jan 21, 07:07 PM
 262           
 0
 09 Jan 21, 07:07 PM

মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা! বিপর্যস্ত শুঁটকি পল্লী

মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা! বিপর্যস্ত শুঁটকি পল্লী

নিউজ ডেস্কঃ প্রায় ২০০ বছরের ঐতিহ্য হারাতে বসেছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর শুঁটকি পল্লী। চাতালে মাছ নেই। ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে অবাধে মাছ ধরে নিয়ে যাচ্ছে। মাছ না পেয়ে দুবলার জেলেরা ফিরছে খালি হাতে। বিরাণ পড়ে আছে হাজার হাজার শুঁটকি তৈরির মাচান। কেনাবেচা কমে গেছে নিউ মার্কেটখ্যাত আলোর কোলের দোকানপাটেও।

কর্মচঞ্চলতা নেই বঙ্গোপসাগরতীরে গড়ে ওঠা ঐতিহ্যবাহী শুটকি উৎপাদনকারী আলোর কোল, নারকেলবাড়িয়া, মাঝেরকিল্লা, মেহেরআলী ও শ্যালাসহ পাঁচটি চরে। হতাশ পাঁচটি চরে শুটকি প্রক্রিয়ায় সরাসরি নিয়োজিত ও সংশ্লিষ্ট প্রায় ২০হাজার মানুষ। কোটি কোটি টাকা লোকসানে রয়েছে ব্যবসায়ীরা। পাশাপাশি কাঙ্খিত রাজস্ব আদায়েও ঘাটতির আশঙ্কা করছে বনবিভাগ।

শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির আওতাধীন শুটকি উৎপাদনকারী কয়েকটি চর ঘুরে বনবিভাগ, ক্ষতিগ্রস্ত জেলে-বহদ্দার, ব্যবাসয়ীসহ সংশ্লিষ্টদের সাথে কথা এই তথ্য জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন