News71.com
 Bangladesh
 09 Jan 21, 05:47 PM
 223           
 0
 09 Jan 21, 05:47 PM

বেসরকারি খাতকে লাল ফিতার দৌরাত্ম্য দেখাবেন নাঃ প্রাণিসম্পদ মন্ত্রী

বেসরকারি খাতকে লাল ফিতার দৌরাত্ম্য দেখাবেন নাঃ প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, "দেশকে উন্নত করতে হলে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি শিল্প খাতকেও এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বহু শিল্প স্থাপনের সুযোগ দিয়েছেন। কোভিডকালে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পে প্রণোদনা দেয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে তৃণমূল পর্যায়ের খামারিরা যাতে বিপন্ন অবস্থায় না পড়ে, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য তাদের প্রণোদনা, নগদ সহায়তা দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি।" সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বেসরকারি খাতে কোন সহযোগিতা লাগলে তাদেরকে লাল ফিতার দৌরাত্ম্য দেখাবেন না।

শনিবার (০৯ জানুয়ারি) রংপুরের বদরগঞ্জে বেসরকারি এগ্রো বেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত হাইটেক ডেইরি ফার্ম এবং 'বাকারা' পাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন