News71.com
 Bangladesh
 09 Jan 21, 05:46 PM
 219           
 0
 09 Jan 21, 05:46 PM

তেজগাঁওয়ে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

তেজগাঁওয়ে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী রনি মিয়ার (৩০) বিরুদ্ধে। এই ঘটনায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আজ শনিবার (৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিল্পাঞ্চল থানার আওতাধীন সমিতি বাজার এলাকায় পরিবারকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুই বোনকে কুপিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। শয়নকক্ষ থেকে তাদের মরদেহ পাওয়া যায়। নিহত দুই বোনের মধ্যে একজনের স্বামী রনি। দুই বোনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল শেষে দুইজনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন