News71.com
 Bangladesh
 09 Jan 21, 05:43 PM
 187           
 0
 09 Jan 21, 05:43 PM

রাজধানীতে কিশোর গ্যাংয়ের বলি আরও একজন

রাজধানীতে কিশোর গ্যাংয়ের বলি আরও একজন

নিউজ ডেস্কঃ রাজধানীতে কিশোর গ্যাংয়ের বলি হয়ে ঝরে গেল আরো একটি প্রাণ। একদল কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে সিফাত (১৪) নামের এক কিশোর। শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীর চরে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও বন্ধুরা জানান, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীর চরে তারা মসজিদের পাশে একটি দোকানে হালিম খাচ্ছিল কয়েকজন বন্ধুসহ ১৪ বছরের সিফাত। এ সময় গায়ে ধাক্কা লাগা নিয়ে কথা-কাটাকাটি হয় সমবয়সী আরেক দল কিশোরের সঙ্গে।

একপর্যায়ে সিফাতকে বরিশাল গলিতে নিয়ে যাওয়া হয়, আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে। পরে গুরুতর অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে প্রধান অভিযুক্ত কিশোর শুভকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।ওয়ার্ড কাউন্সিলর বলেন, ছেলেটার (অভিযুক্ত শুভ) পরিবার যাতে হয়রানির শিকার না হয় এ জন্য ছেলেটাকে আমি আইনের হাতে তুলে দিয়েছি। নিহত কিশোর সিফাত কারখানা শ্রমিক। ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর নানার বাড়িতেই বসবাস করতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন