News71.com
 Bangladesh
 09 Jan 21, 05:40 PM
 190           
 0
 09 Jan 21, 05:40 PM

সাকরাইন উৎসবে ঢাকার আকাশে উড়বে ১০ হাজার ঘুড়ি

সাকরাইন উৎসবে ঢাকার আকাশে উড়বে ১০ হাজার ঘুড়ি

নিউজ ডেস্কঃ পৌষের শেষ দিনে রাজধানীতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের আদলে বিশাল এক ঘুড়ি উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সব কিছু ঠিকঠাক থাকলে বিভিন্ন মাঠ ও ঘরের ছাদ থেকে একযোগে ১০ হাজার ঘুড়ি উড়বে রাজধানীর আকাশে। উৎসবে অংশ নিতে আগ্রহীদের মাঝে এসব ঘুড়ি সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পৌষের শেষ দিন। এদিন দুপুর দুইটা থেকে শুরু হয়ে ঘুড়ি উৎসব চলবে রাত আটটা পর্যন্ত। "এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি" স্লোগানে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসব একযোগে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হবে।
ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আয়োজন সফল করতে ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের সাধারণ আসনের ৭৫ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ২৫ জন মহিলা কাউন্সিলরকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ হতে ১০০ করে ঘুড়ি সরবরাহ করা হবে। পরে কাউন্সিলরগণ সেসব ঘুড়ি সংশ্লিষ্ট ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিলি করবেন, যারা কমিটি নির্ধারিত মাঠ কিংবা বাড়ির ছাদে অবস্থান নিয়ে আকাশে ঘুড়ি ওড়াবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন