News71.com
 Bangladesh
 09 Jan 21, 05:39 PM
 174           
 0
 09 Jan 21, 05:39 PM

গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাট জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ নেই

গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাট জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ নেই

 

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাট জেলার বেশকিছু এলাকায় আজ শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টা থে‌কে বিদ্যুৎ সংযোগ বন্ধ র‌য়ে‌ছে। দুপুরে বিদ্যুৎ সং‌যোগ দেওয়ার কথা র‌য়ে‌ছে। গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর ও নতুন নির্মিত বাসে সংযোগ প্রদানসহ নানা কারণে সাময়িকভাবে সংযোগ বন্ধ রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলালউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগেই বিদ্যুৎ সংযোগ ব‌ন্ধ রাখার কথা জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর, নতুন নির্মিত বর্ধিত অংশের বাস পুরাতন অংশের সঙ্গে সংযোগ, নতুন নির্মিত বাসে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি থেকে ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র সঞ্চালন লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে।

এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টার পর কিছু সময় গোপালগঞ্জ, বাগেরহাটের মোল্লাহাট ও খুলনার তেরখাদা এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব এলাকার মানুষের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন