News71.com
 Bangladesh
 09 Jan 21, 09:59 AM
 238           
 0
 09 Jan 21, 09:59 AM

প্রথমধাপে ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন আশ্রয় পাচ্ছেঃ ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথমধাপে ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন আশ্রয় পাচ্ছেঃ ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ সেবার সুযোগ পেলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় প্রথম ধাপে দেশে ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে আশ্রয়। মুজিববর্ষে শেখ হাসিনার উপহার হিসেবে দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর পেয়ে গৃহহীনদের মুখে হাসি ফুটেছে। আগামীতে দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের ফাজিলপুর এলাকায় সরকারি জমিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত ১৬টি বাড়ি পরিদর্শনে এসে বৃহস্পতিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশজুড়ে ৭০ হাজার ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলোর কাজ শেষের দিকে। আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সেসব ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন