News71.com
 Bangladesh
 08 Jan 21, 08:29 PM
 307           
 0
 08 Jan 21, 08:29 PM

প্রথমবারের মতো সাকরাইন উৎসব করবে ডিএসসিসি

প্রথমবারের মতো সাকরাইন উৎসব করবে ডিএসসিসি

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো সাকরাইন তথা ঘুড়ি উৎসব আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগামী ১৪ জানুয়ারি এই উৎসব আয়োজন করবে।

'এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি' স্লোগানে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসব একযোগে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হবে। দুপুর দুইটা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত আটটা পর্যন্ত। আয়োজন সফল করতে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উৎসব আয়োজন প্রসঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ বলেন, সাকরাইন উৎসব পুরান ঢাকার ঐতিহ্য। কালের পরিক্রমায় এই ঐতিহ্য পুরান ঢাকার গণ্ডি ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন