News71.com
 Bangladesh
 08 Jan 21, 07:10 PM
 272           
 0
 08 Jan 21, 07:10 PM

পুলিশে শুদ্ধি অভিযান চলছেঃ বেনজীর আহমেদ

পুলিশে শুদ্ধি অভিযান চলছেঃ বেনজীর আহমেদ

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জানিয়েছেন, পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, শুরুতে মোটিভেশনাল অ্যাক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করছি।

আর দ্বিতীয় হচ্ছে পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না। আমরা চাই না পত্রপত্রিকায় পুলিশের ব্রুটালিটি নিয়ে খবর ছাপা হোক। তিনি বলেন, পেশি শক্তি নয়, আইন প্রয়োগের মাধ্যমে সমাজের পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এবং  জনগণকে সেবা দেওয়া যায়।  সাংবাদিকদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, "ভালো কাজের উৎস চাই এবং যে সদস্য খারাপ কাজ করবেন তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন।" 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন