News71.com
 Bangladesh
 08 Jan 21, 07:08 PM
 282           
 0
 08 Jan 21, 07:08 PM

ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণেই ছাত্রীর মৃত্যু

ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণেই ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্কঃ বন্ধুর বাড়িতে গিয়ে মৃত, মাস্টারমাইন্ড ছাত্রীর ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিলেছে। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। গোপানাঙ্গে ও পায়ু পথে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

এ ছাড়াও ডিএনএ প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর পূর্বে চেতনা নাশক কিছু খাওয়ানো হয়েছে কিনা, তার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ক্যামিক্যাল পরীক্ষায় পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন