News71.com
 Bangladesh
 08 Jan 21, 06:58 PM
 262           
 0
 08 Jan 21, 06:58 PM

করোনা মোকাবেলায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশে শীর্ষেঃ তথ্যমন্ত্রী

করোনা মোকাবেলায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশে শীর্ষেঃ তথ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো। এ সময় তিনি বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই, চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন আসবে।

আজ শুক্রবার রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিয়ে সেরাম ইনস্টিটিউট বিবৃতি দিয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন ভারতের স্বাস্থ্যসচিব নিশ্চিত করেছেন যে বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে করানোর ভ্যাকসিন পাবে।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশের অবস্থান উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উপমহাদেশে বাংলাদেশ সব থেকে ভালো অবস্থায় রয়েছে। করোনার ভ্যাকসিন নিয়ে যারা গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে তারাই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন