News71.com
 Bangladesh
 08 Jan 21, 02:01 PM
 315           
 0
 08 Jan 21, 02:01 PM

ব্যারিস্টার মওদুদের হৃদযন্ত্রে বসল পেসমেকার

ব্যারিস্টার মওদুদের হৃদযন্ত্রে বসল পেসমেকার

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন তাঁর একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন।

সুজন সাংবাদিকদের বলেন, 'বিকেল ৩টায় অস্ত্রোপচার শুরু হয়। দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। স্যারের জ্ঞান আছে, ডাক্তারদের সঙ্গে তিনি কথাও বলেছেন। স্যারকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।'

দেশবাসীর কাছে আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন মওদুদের স্ত্রী হাসনা মওদুদ। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই অস্ত্রোপচার করা হয়। গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন