News71.com
 Bangladesh
 08 Jan 21, 02:01 PM
 317           
 0
 08 Jan 21, 02:01 PM

ভিড় কমেছে করোনা টেস্ট সেন্টারগুলোতে

ভিড় কমেছে করোনা টেস্ট সেন্টারগুলোতে

নিউজ ডেস্কঃ দৈনিক শনাক্ত হার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিড় কমছে টেস্ট সেন্টারগুলোতে। আগে যেখানে প্রতিদিন রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টেস্টের জন্য রীতিমতো উপচে পড়া ভিড় ছিল, এখন সেখানেও ভিড় কমে গেছে অনেকটাই। কয়েক দিন আগেও এই হাসপাতালে দিনে ৩০০টির বেশি নমুনা জমা হতো, এখন তা নেমে এসেছে ৫১ থেকে ১১৮টি নমুনায়।

গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখে এমন তথ্য মিলেছে। আর যারা করোনা টেস্ট করাতে আসছে, তাদের বেশির ভাগই অফিশিয়াল কাজের ভিত্তিতে কিংবা অন্যান্য রোগের চিকিৎসাসংশ্লিষ্টতায় আসছে। এর মধ্যে আবার সকালের দিকে ভিড় কিছুটা থাকলেও ১১টার পর থেকে ভিড় থাকে না।

জানা গেছে, মুগদা হাসপাতালের অফিশিয়াল সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করোনা রোগীর নমুনা নেওয়া হয়। ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত রোগীর সংখ্যা ৫১ থেকে ১১৮-এর মধ্যেই ছিল। আগের মতো ভিড় নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন