News71.com
 Bangladesh
 08 Jan 21, 12:16 PM
 257           
 0
 08 Jan 21, 12:16 PM

সাভারের ট্যানারি মালিকদের স্বস্তি দিল কেন্দ্রীয় ব্যাংক

সাভারের ট্যানারি মালিকদের স্বস্তি দিল কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্কঃ একদিকে চামড়া বিক্রি তলানিতে অন্যদিকে কারখানা নির্মাণ করতে গিয়ে অনেকেরই পুঁজি হারানোর দশা। এমনই দুরবস্থার মধ্যে অবশেষে সাভার হেমায়েতপুরের হরিণধরার চামড়া শিল্পনগরীতে সরিয়ে নেওয়া ট্যানারি মালিকদের জন্য বিশেষ সুবিধার কথা জানাল বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ব্যাংকঋণ পরিশোধে অন্য খেলাপি ব্যবসায়ীদের মতো মাত্র ২ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনর্গঠন, পুনঃতফসিল বা এক্সিট সুবিধা নিতে পারবেন ট্যানারি মালিকরা। এ জন্য আগ্রহী ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন এ বছরের ৩১ মার্চ পর্যন্ত।

কোনো প্রতিষ্ঠান একবার সুবিধা নেওয়ার পর নির্ধারিত ছয়টি মাসিক কিস্তি বা দুটি তিন মাস অন্তর কিস্তি পরিশোধে ব্যর্থ হলে এ সুবিধা বাতিল হবে। এ ছাড়া চামড়া শিল্পনগরীতে যেসব প্রতিষ্ঠান ব্যবসা অব্যাহত রাখবে, তাদের ২০২০ সালের ঋণ স্থিতির মাত্র ২ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট হিসেবে নগদে আদায় করে এ সুবিধা দেওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন