News71.com
 Bangladesh
 08 Jan 21, 10:58 AM
 260           
 0
 08 Jan 21, 10:58 AM

কৃষি যান্ত্রিকীকরণে মাঠ পর্যায়ে প্রকৌশলী নিয়োগ দেয়া হচ্ছেঃ কৃষিমন্ত্রী

কৃষি যান্ত্রিকীকরণে মাঠ পর্যায়ে প্রকৌশলী নিয়োগ দেয়া হচ্ছেঃ কৃষিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। ৫০-৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কৃষকদেরকে দেয়া হচ্ছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যন্ত্রের ব্যবহার বাড়ানো, পরামর্শ প্রদান ও জনপ্রিয় করতে কৃষি সম্প্রসারণের অধীনে মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলী নিয়োগের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর কাউন্সিল হলে ‘বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ: বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষিযন্ত্রপাতির বেশিরভাগ আসে বিদেশ থেকে, যার দামও অনেক বেশি। তাই, আমরা প্রান্তিক পর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কম দামে, সাশ্রয়ী মূল্যে এসব যন্ত্রপাতি সরবরাহে প্রচেষ্টা চালাচ্ছি। স্থানীয়ভাবে যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ তৈরিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে।

ইতোমধ্যে আমরা জাপানের ইয়ানমার কোম্পানি, ভারতের মাহিন্দ্রসহ অনেকের সাথে আলোচনা করেছি। তাদেরকে এদেশে যন্ত্রপাতি তৈরির বা অ্যাসেম্বল কারখানা স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থানীয়ভাবে যন্ত্রপাতি তৈরি করতে পারলে একদিকে যেমন যন্ত্রপাতির দাম কমবে, অন্যদিকে  স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন