
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের কাগমারী গ্রাম। পাশে বিস্তীর্ণ চর এলাকা। গ্রামের পরিবারগুলোতে কন্যাসন্তান জন্ম নিলে বোঝা মনে করা হয়। কিন্তু কন্যাসন্তান বোঝা নয়; বরং আশীর্বাদ—এই বিষয়টি প্রচার করে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন ঘোষণা দিয়েছেন, ‘কন্যাসন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে।’
পুলিশ কর্মকর্তার এই ঘোষণার বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (৬ জানুয়ারি) চার কন্যাসন্তানের মা-বাবা তাঁর কাছে থেকে উপহার পেয়েছেন।