News71.com
 Bangladesh
 08 Jan 21, 10:57 AM
 255           
 0
 08 Jan 21, 10:57 AM

২৫ বছরের মধ্যে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ

২৫ বছরের মধ্যে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ

নিউজ ডেস্কঃ সপ্তাহ ঘুরলেই দেশের খুচরা বাজারে বাড়ছে খোলা ভোজ্য তেলের দাম। চলতি সপ্তাহে খুচরা বাজারে লিটারে চার টাকা বেড়েছে। আর পাইকারিতে মণপ্রতি বেড়েছে ২০০ টাকা। পাইকারি ও খুচরা বাজারে এ ধরনের ভোজ্য তেলের দাম বেড়ে যে অবস্থানে উঠে এসেছে তা ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে বোতলজাত সয়াবিনের দাম আগের মতোই রয়েছে।

ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় হওয়ায় দেশের বাজারেও ভোজ্য তেলের দাম বাড়ছে। তাঁরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম। এর একটি কারণ করোনা মহামারি। দ্বিতীয়টি হলো চীনের বেশি পরিমাণে ভোজ্য তেল কেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন