News71.com
 Bangladesh
 08 Jan 21, 10:53 AM
 229           
 0
 08 Jan 21, 10:53 AM

দুর্নীতিবাজ যে দলেরই হোক ছাড় নেইঃ প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজ যে দলেরই হোক ছাড় নেইঃ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  দুর্নীতিবাজ যে দলেরই হোক, যত শক্তিশালীই হোক কোনো ছাড় দেওয়া হবে না বলে আবারও সর্তক করেছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নের পথে সব প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালীই হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। দুর্নীতি নির্মূলে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা তা করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন