
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, টিকা আবিষ্কার হওয়ার পরও আমরা উদ্বেগজনক অবস্থায় আছি। সাধারণ জনগণ করোনার টিকা কীভাবে পাবে আমরা সরকারের কাছে সেটা জানতে চাই। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুর ১টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২ থেকে ৩ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। এটা ভালো খবর। কিন্তু এটা কখন দেবে, কীভাবে দেবে জানি না। টিকা আবিষ্কার হওয়ার পরও আমরা উদ্বেগজনক অবস্থায় আছি।
আমরা জানতে চাই জনগণ কবে, কীভাবে টিকা পাবে। ‘স্বাস্থ্য ব্যবস্থা আমাদের মোটেও ভালো না। আমরা সত্যিকার চিকিৎসা পাবো কি-না জানি না। দেশে করোনা মহামারি চলছে, তারপরও আমরা ভাগ্যবান আমরা এমন সহনশীল পরিবেশে মানুষ হয়েছি। যেখানে এমন বিপর্যয়েও আমরা ভালো আছি।’