News71.com
 Bangladesh
 08 Jan 21, 10:51 AM
 206           
 0
 08 Jan 21, 10:51 AM

রফতানি লক্ষ্যমাত্রা পূরণে সব ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছেঃ টিপু মুনশি

রফতানি লক্ষ্যমাত্রা পূরণে সব ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছেঃ টিপু মুনশি

 

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা পূরণে সব ধরণের উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে বাণিজ্যমন্ত্রী আমদানি ও রফতানি নিয়ন্ত্রক অধিদফতরের সঙ্গে সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ই-পেমেন্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডিজিটাল সেবা নিশ্চিত করে ইজ অফ ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য সহজ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করছে। বেশির ভাগ কার্যক্রম ইতোমধ্যে ডিজিটাল সেবার আওতায় এসেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।  সোনালী পেমেন্ট গেটওয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনার ফি/চার্জ এখন থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে জমা প্রদান করা যাবে বলে জানান টিপু মুনশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন