
নিউজ ডেস্কঃ নিয়মনীতির তোয়াক্কা না করেই মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থেকে ঢাকা থেকেই ক্যাম্পাস পরিচালনা করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তার সকল দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ও উপাচার্যের সার্বক্ষণিক উপস্থিতির দাবিতে উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে তাকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।