News71.com
 Bangladesh
 08 Jan 21, 10:50 AM
 204           
 0
 08 Jan 21, 10:50 AM

রাজধানীতে বিদেশি মদসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে বিদেশি মদসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ ৭জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‌্যাব) এর একটি দল।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে ১৩১ বোতল বিদেশি মদ, ২৮৬ ক্যান বিদেশি মদ এবং ৯৫ ক্যান বিয়ার ও ৭টি মোবাইল ফোনসেটসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, মো. আসাদুল শেখ (৩৩), মো. মোরশেদ আলম (৩৮), মো. হেলাল উদ্দিন (২৭), মো. রায়হান (৩০), মো. হাসিবুল হোসাইন (৩৬), মো. হুমায়ুন কবির (৪৮) ও মো. আল আমিন (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রয়কারীদের কাছে তারা মাদক দ্রব্য বিক্রি করে আসছিলো।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন