News71.com
 Bangladesh
 07 Jan 21, 06:44 PM
 282           
 0
 07 Jan 21, 06:44 PM

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা প্রার্থনার আহ্বান

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা প্রার্থনার আহ্বান

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান আহমেদ সাক্ষাত করেছেন। সাক্ষাৎ কালে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের সরকারিভাবে ক্ষমা প্রার্থনা, আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং উভয় দেশের সম্পদ ভাগ করার মতো অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করার বিষয় পুনরায় উত্থাপন করেন।

আজ বৃহস্পতিবার নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনাসহ বিভিন্ন পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন