News71.com
 Bangladesh
 07 Jan 21, 06:41 PM
 309           
 0
 07 Jan 21, 06:41 PM

সালথায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

সালথায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্কঃ প্রভাব বিস্তার ও গ্রাম্য দলাদলি নিয়ে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলি ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে কুমারপট্টি গ্রামের এসকেন মাতব্বরের সঙ্গে হারুন মাতব্বরের রিবোধ চলছিল। এই দুই মাতব্বর গ্রাম্য দু’টি গ্রুপের নেতৃত্ব দেন। কোনো সূত্রপাত ছাড়াই সকাল ১০টার দিকে নিজেদের গ্রাম্য দলের শক্তি জানান দিতে উভয়পক্ষের শত শত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় মাঠে জড়ো হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে আশপাশের কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেয়। সংঘর্ষের সময় ৫টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে উত্তেজিত সংঘর্ষকারীরা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন