News71.com
 Bangladesh
 07 Jan 21, 10:30 AM
 286           
 0
 07 Jan 21, 10:30 AM

জাতিসংঘ মিশনে মালি গেলেন বিমান বাহিনীর ১১০ সদস্য

জাতিসংঘ মিশনে মালি গেলেন বিমান বাহিনীর ১১০ সদস্য

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনী আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। প্রতিস্থাপন কর্মসূচীর অংশ হিসেবে বিমান বাহিনীর ১১০ জন সদস্য আজ বুধবার বাংলাদেশ বিমানের একটি বিমানে মালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিবেন গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক, এনডিসি, পিএসসি।

 

উল্লেখ্য, মালিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাঁদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান। এর আগে ২১ ডিসেম্বর ২০২০ তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মালিগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন