
নিউজ ডেস্কঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১২-২০১৩ সেশনের শিক্ষার্থী কামরুজ্জামান জটিল কিডনি রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বর্তমানে দুইটি কিডনিই বিকল হওয়ার অবস্থা। কিডনি বিকল হওয়ার পাশাপাশি তার চোখেও গুরুতর সমস্যা দেখা দিয়েছে। দুইটি চোখেরও জরুরী চিকিৎসা দরকার। কামরুজ্জামান ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি শাখায় ভর্তি আছে।
কৃষক বাবার মেধাবী ছেলে কামরুজ্জামান তার মেধার স্বাক্ষর রেখে ৪০তম বিসিএস' প্রিলিতে টিকেছেন। কৃষক পরিবারের সন্তান হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই টিউশনি করে নিজের খরচ নিজে চালিয়ে নিতেন, মাঝে মাঝে পরিবারকেও সাহায্য করতেন। আর এমতাবস্থায় তার পরিবারের সদস্যদের উপর আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। চিকিৎসায় এত বড় মোটা অঙ্কের অর্থ কোনোভাবেই তার পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। ইতোমধ্যে বিশ্ববিদালয়ের বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাই শিক্ষার্থীদের উদ্যোগে কামরুজ্জামানের জন্য অর্থ সংগ্রহ শুরু হয়েছে। নৈতিক দায়িত্বের বিষয়টি বিবেচনা করে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরাও। মুঠোফোন নম্বর +৮৮০১৫২১৩০৭৩২২।